Type Here to Get Search Results !

অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং দেশের বিভিন্ন আয়কর ও শুল্ক-আবগারী অফিসের রাজস্ব ও প্রশাসনিক সংক্রান্ত মামলাসমূহ সরকার পক্ষ থেকে যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে ৫ (পাঁচ) জন বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে যোগ্য ও আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

 

দায়িত্বের পরিধি

নিযুক্ত আইনজীবীগণ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে বিচারাধীন ফৌজদারি, মানি স্যুট ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত মামলা সরকারের পক্ষে পরিচালনা করবেন।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা

১. হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. আবেদনকারীর বয়স আবেদন দাখিলের তারিখে সর্বোচ্চ ৬০ (ষাট) বছরের মধ্যে হতে হবে।

 

আবেদনের শর্তাবলী

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত আবেদনপত্রে নিম্নোক্ত তথ্যসমূহ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে—
নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, আবেদনের তারিখে বয়স, বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহ), স্থায়ী ঠিকানা, ব্যক্তিগত চেম্বারের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, টিআইএন নম্বর (সর্বশেষ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণসহ), শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার বিবরণ।

 

সংযুক্তি

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে—

  • সদ্য তোলা ৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি
  • বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদের সত্যায়িত কপি

 

অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত

  • নিয়োগের মেয়াদ হবে ২ (দুই) বছর; তবে সরকার প্রয়োজনে এ মেয়াদ বৃদ্ধি বা হ্রাস করতে পারবে।
  • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মামলায় সরকারের বিপক্ষে মামলা পরিচালনা করা যাবে না।
  • অন্য কোনো প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে কর্মরত থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে।
  • ভ্যাট, আয়কর, কাস্টমস ও প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলায় অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং প্রয়োজনে ঢাকার বাইরে মামলা পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে।
  • মামলা পরিচালনার জন্য সরকার নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করা হবে।

 

নির্বাচন প্রক্রিয়া

  • অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


অর্থ মন্ত্রণালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: অর্থ মন্ত্রণালয়, দৈনিক যুগান্তর (Wednesday, January 14, 2026)

 

  • আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ আবেদনপত্র আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে— সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ ২০২৬, আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ, অর্থ মন্ত্রণালয় আইনজীবী চাকরি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্যানেল আইনজীবী, IRD panel lawyer recruitment 2026, NBR panel lawyer job circular, জাতীয় রাজস্ব বোর্ড আইনজীবী নিয়োগ, সরকারি প্যানেল আইনজীবী চাকরি, High Court lawyer job Bangladesh, appellate division lawyer recruitment, administrative tribunal lawyer job, VAT income tax customs lawyer job, সরকার পক্ষের আইনজীবী নিয়োগ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত আইনজীবী চাকরি, Bangladesh government lawyer recruitment, panel advocate job Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments