বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী
নিয়োগ বিজ্ঞপ্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার অধীনে কয়েকটি স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের
উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে।
ক) শূন্যপদের বিবরণ
- পরিচ্ছন্নতা কর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা
শাখা)
- পদ সংখ্যা: ১২টি
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০
টাকা
- গ্রেড: ২০
- নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা
শাখা)
- পদ সংখ্যা: ০৭টি
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০
টাকা
- গ্রেড: ২০
খ) আবেদনপত্র জমা দেওয়ার
নিয়মাবলি
১. আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে
বিজ্ঞাপিত পদের শর্তাবলি জেনে সাদা কাগজে নিজ হাতে লিখে আবেদন করতে হবে।
আবেদনে নিম্নোক্ত তথ্যসমূহ অবশ্যই উল্লেখ করতে হবে—
নাম, পিতা/স্বামীর নাম, মাতার
নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ,
আবেদনের শেষ তারিখে বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাশের সন ও বিভাগসহ), অভিজ্ঞতা (যদি থাকে), নিজ জেলা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে), ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের বিবরণ, জাতীয় পরিচয়পত্র
নম্বর এবং সচল মোবাইল নম্বর।
২. পূরণকৃত আবেদনপত্র রেজিস্ট্রার দপ্তরের অধীন
সংস্থাপন শাখায় সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার, বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর জমা দিতে হবে। আবেদন
গ্রহণের সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটি ব্যতীত) সকাল ১০টা থেকে
বিকাল ৪টা পর্যন্ত।
৩. প্রতিটি পদের জন্য স্বহস্তে লিখিত ৪ (চার)
সেট আবেদনপত্র দাখিল করতে হবে।
৪. আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে—
- জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে রেজিস্ট্রার, বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অনুকূলে প্রদত্ত ৫০
টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য); অনগ্রসর
নাগরিকদের ক্ষেত্রেও একই হারে প্রযোজ্য
- শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
সংক্রান্ত সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি (প্রতি
সেটে)
সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন
করতে হবে।
৫. নিয়োগ বাছাই বোর্ডের মাধ্যমে সাক্ষাৎকার
গ্রহণের পর চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৬. আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান ঠিকানা
লিখিত ৭ টাকার ডাকটিকিট সংযুক্ত একটি ফেরত খাম জমা দিতে হবে।
৭. সরকারি বিধি অনুযায়ী সকল কোটা পদ্ধতি অনুসরণ
করা হবে।
৮. বর্তমানে কর্মরত প্রার্থীদের (খণ্ডকালীন
ব্যতীত) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে এবং
অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে।
৯. বেতন নির্ধারণ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
সম্পন্ন হবে।
১০. নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১১. কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ
বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত
দেওয়া হবে না এবং বিজ্ঞপ্তি প্রকাশের ফলে নিয়োগ প্রদান বা ইন্টারভিউ কার্ড ইস্যু
করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে না।
১২. আবেদন গ্রহণের শেষ তারিখ: ০২ ফেব্রুয়ারি
২০২৬ খ্রি., বিকাল ৪:০০টা। উক্ত সময়ের পর কোনো আবেদন বা
অতিরিক্ত তথ্য গ্রহণযোগ্য হবে না।
১৩. ডাকযোগে বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৪. প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের তদবির
প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর অনৈতিক উপায়ে চাকরি
লাভের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর,
- আবেদন
প্রক্রিয়া: jobs.nu.ac.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ ২০২৬, Begum Rokeya University
employee job circular 2026, BRUR staff recruitment 2026, বেরোবি
কর্মচারী চাকরি, সরকারি বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ,
পরিচ্ছন্নতা কর্মী চাকরি বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা
প্রহরী চাকরি বিশ্ববিদ্যালয়, cleaner job university Bangladesh, security
guard job university Bangladesh, grade 20 government job Bangladesh, low grade
government job circular 2026, বাংলাদেশ সরকারি কর্মচারী চাকরি,
public university non teaching staff job, BRUR job circular Rangpur, Rangpur
university job 2026, Bangladesh government staff recruitment
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments