Type Here to Get Search Results !

বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি

 

প্রতিষ্ঠান পরিচিতি: বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি আর্থিক প্রতিষ্ঠান, যা দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোর অবকাঠামোগত উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

 

শূন্যপদ:

  • পদের নাম: এমআইএস ও মনিটরিং অফিসার
  • পদ সংখ্যা: ১টি

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • এমবিএ (এমআইএস), বিএস ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স), এমএসসি বা এমকম।
  • আবেদনকারীর সর্বোচ্চ বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে ৪০ বছর।

 

কাজের দায়িত্ব:

  • প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও তথ্য-প্রক্রিয়ার ডিজিটাইজেশন নিশ্চিত করা।
  • অফিস কার্যক্রম সংক্রান্ত তথ্য-উপাত্ত তৈরি ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে উপস্থাপন।
  • বিএমডিএফ এর ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ করা।
  • অন্যান্য দাতা সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ও তথ্য বিনিময়।
  • প্রতিবেদন তৈরি ও উপস্থাপন।
  • ব্যবস্থাপনা পরিচালকের স্টাফ অফিসারসহ কম্পিউটার-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করা।

 

বেতন ও সুবিধা:

  • অনুমানিক বেতন স্কেল: ৪৯,৯২০ – ৭৯,০২১ টাকা।
  • অন্যান্য সরকারি বিধিমালা অনুযায়ী সুবিধা ও ভাতা প্রযোজ্য।

 

সাধারণ যোগ্যতা:

  • কম্পিউটার ও প্রয়োজনীয় সফটওয়্যার ও মোবাইল অ্যাপ পরিচালনায় পারদর্শী।
  • বাংলায় ও ইংরেজিতে প্রতিবেদনের দক্ষতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া:

  • লিখিত আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অভিজ্ঞতা সম্পর্কিত প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
  • আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে:

ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), গ্রামীণ ব্যাংক ভবন (লেভেল-১৩), মিরপুর-২, ঢাকা-১২১৬০।

  • সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।
  • আবেদনপত্র অবশ্যই মুখবন্দ খামে পাঠাতে হবে। খামের উপরে পদের নাম ও আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া:

  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • নির্বাচনী পরীক্ষায় উপস্থিতির জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • বিএমডিএফ যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার রাখে।

 

যোগাযোগ:

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), দৈনিক ইত্তেফাক (Friday, January 23, 2026)

 

আবেদন প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড নিয়োগ, বিএমডিএফ চাকরি ২০২৬, এমআইএস অফিসার পদে নিয়োগ, ঢাকায় সরকারি চাকরি, বাংলাদেশে এমআইএস অফিসার, বিএমডিএফ আবেদনপত্র, কম্পিউটার দক্ষতা চাকরি বাংলাদেশ, সরকারি বেতন স্কেল ২০২৬, পৌরসভা উন্নয়ন চাকরি, সিটি কর্পোরেশন চাকরি, বাংলাদেশে প্রশাসনিক পদে চাকরি, বিএমডিএফ পরীক্ষার তারিখ, সরকারি চাকরির সুযোগ বাংলাদেশ, মিরপুর-২ ঢাকা চাকরি, বিএমডিএফ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ পদ, বাংলাদেশে নতুন চাকরি বিজ্ঞপ্তি

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments