Type Here to Get Search Results !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ টাঃ-২২,০০০-৫৩,০৬০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র ০১ (এক) টি গবেষণা কর্মকর্তার শূন্য পদ পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দপ্তরে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

প্রার্থীকে অবশ্যই এস.এস.সি এবং এইচ.এস.সি/সমমানের ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ হতে স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতকোত্তর পাস হতে হবে। সরকারি ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার (যদি থাকে) সনদসমূহ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীর গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক সাপেক্ষে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। গবেষণার কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

নির্বাচিত প্রার্থীকে কেন্দ্রের সামগ্রিক গবেষণা কার্যক্রম পরিচালনা—ফিল্ড ওয়ার্ক, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন তৈরি, গবেষণা-সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন এবং সভা-সেমিনার আয়োজন ইত্যাদিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেন্দ্রের গবেষণা জার্নালের জন্য প্রবন্ধ সংগ্রহ কার্যক্রম পরিচালনা ও জার্নাল প্রকাশনা কার্যক্রমে ভূমিকা পালন করতে হবে। প্রার্থীর কম্পিউটার পরিচালনা (MS Office Package, বাংলা টাইপিং), ওয়েবসাইট ব্যবস্থাপনা ও পরিচালনা, ডিজিটাল আর্কাইভ সংরক্ষণ, অনলাইন যোগাযোগ ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। উক্ত পদের জন্য প্রার্থীকে অবশ্যই গবেষণা সংক্রান্ত আর্থিক তহবিল ব্যবস্থাপনা, ব্যাংক হিসাব ব্যবস্থাপনা, গবেষণা সংক্রান্ত ক্রয় ও আয়-ব্যয় কার্যক্রম পরিচালনা, আর্থিক রেকর্ড সংরক্ষণ, বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত ইত্যাদি কাজে পারদর্শী হতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।

 

রেজিস্টারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ০৩-০২-২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌঁছাতে হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়, দৈনিক প্রথম আলো (Thursday, January 15, 2026)

 

আবেদন প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কর্মকর্তা নিয়োগ ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি বিজ্ঞপ্তি, সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র নিয়োগ, DU research officer job circular, বাংলাদেশ গবেষণা কর্মকর্তা চাকরি, DU higher social science research centre job, গবেষণা কর্মকর্তা পদে চাকরি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, কম্পিউটার দক্ষতা সহ গবেষণা কর্মকর্তা, ফিল্ড ওয়ার্ক ও ডেটা বিশ্লেষণ চাকরি, গবেষণা জার্নাল প্রকাশনা সহ চাকরি, DU research job circular 2026, বাংলাদেশি নাগরিকদের জন্য গবেষণা কর্মকর্তা নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন গবেষণা চাকরি, DU research centre job application, সামাজিক বিজ্ঞান সেক্টরে চাকরি, ব্যাংক হিসাব ও আর্থিক কার্যক্রম পরিচালনার দক্ষতা চাকরি, উচ্চতর গবেষণা পদে আবেদন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় চাকরি খবর।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments