Type Here to Get Search Results !

সরিষাবাড়ী পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



সরিষাবাড়ী পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি

 

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে সরিষাবাড়ী পৌরসভায় নিম্নোক্ত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে।

 

পদের বিবরণ

১। সহকারী কর আদায়কারী

  • বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫): ৯,৭০০–২৩,৪৯০ টাকা
  • গ্রেড: ১৫
  • পদ সংখ্যা: ২টি
  • বয়সসীমা: ১৮–৩২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২। বিল ক্লার্ক

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬
  • পদ সংখ্যা: ১টি
  • বয়সসীমা: ১৮–৩২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান।

৩। পাম্প চালক

  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
  • গ্রেড: ২০
  • পদ সংখ্যা: ১টি
  • বয়সসীমা: ১৮–৩২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং পাম্প পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্রে নিম্নোক্ত তথ্য উল্লেখ করতে হবে:
নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি।

আবেদনপত্র প্রশাসক, সরিষাবাড়ী পৌরসভা বরাবর আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • নাগরিক সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ
  • সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

অন্যান্য শর্তাবলি

  • আবেদন ফি: ৩০০/- টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/পোস্টাল অর্ডার প্রশাসক, সরিষাবাড়ী পৌরসভা এর অনুকূলে সংযুক্ত করতে হবে।
  • প্রার্থীর বয়স ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
  • কোনো প্রকার তদবীর বা সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • পৌরসভা কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯২ অনুযায়ী সকল শর্ত প্রযোজ্য হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


সরিষাবাড়ী পৌরসভা - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: সরিষাবাড়ী পৌরসভা, দৈনিক ইত্তেফাক (Thursday, February 12, 2026)

 

আবেদন প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

সরিষাবাড়ী পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, Sarishabari Pourashava চাকরি সার্কুলার, জামালপুর পৌরসভা চাকরি, Jamalpur District সরকারি চাকরি, পৌরসভা অফিস নিয়োগ ২০২৬, সহকারী কর আদায়কারী নিয়োগ, বিল ক্লার্ক চাকরি বিজ্ঞপ্তি, পাম্প চালক নিয়োগ ২০২৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ গ্রেড ১৫ চাকরি, গ্রেড ১৬ সরকারি চাকরি, গ্রেড ২০ নিয়োগ বিজ্ঞপ্তি, পৌরসভা কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯২, স্থানীয় সরকার বিভাগ চাকরি, পৌরসভা প্রশাসক অফিস নিয়োগ, সাদা কাগজে আবেদন পদ্ধতি, সরকারি চাকরি আবেদন ২০২৬, পৌরসভা আবেদন ফি ৩০০ টাকা, জামালপুর সরকারি জব সার্কুলার, বাংলাদেশ পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি, ময়মনসিংহ বিভাগ চাকরি ২০২৬, পৌরসভা কার্যালয় চাকরি আবেদন শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments