Type Here to Get Search Results !

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬

(প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান)

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে যোগ্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত অধিদপ্তরভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে

উল্লেখ্য, মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুসারে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে। কোনো প্রকার তদবির গ্রহণযোগ্য হবে না।

 

সংশ্লিষ্ট অধিদপ্তর

  • কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
  • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

 

পদভিত্তিক শূন্য পদের বিবরণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

  • অধ্যক্ষ (স্নাতক/পাস কলেজ): ৫৮৪টি
  • উপাধ্যক্ষ (স্নাতক/পাস কলেজ): ৬২৭টি
  • অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ): ৭৬৮টি
  • প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): ৩,৯২৩টি
  • সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): ৩,৮৭২টি
  • প্রধান শিক্ষক (নিম্নমাধ্যমিক বিদ্যালয়): ৫০৪টি

মোট শূন্য পদ: ১০,২৭৮টি

 

কারিগরি শিক্ষা অধিদপ্তর (ভোকেশনাল)

  • বিভিন্ন পদে মোট শূন্য পদ: ১৫০টি

 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

  • অধ্যক্ষ (কামিল): ৩৪টি
  • উপাধ্যক্ষ (কামিল): ৫৩টি
  • অধ্যক্ষ (ফাজিল): ২০২টি
  • উপাধ্যক্ষ (ফাজিল): ৩৪৩টি
  • অধ্যক্ষ (আলিম): ২১৯টি
  • উপাধ্যক্ষ (আলিম): ৩৭৭টি
  • সুপার (দাখিল): ৮৯৯টি
  • সহকারী সুপার (দাখিল): ১,০০৪টি

মোট শূন্য পদ:,১৩১টি

 

সর্বমোট শূন্য পদের সংখ্যা

১০,২৭৮ + ১৫০ + ৩,১৩১ = ১৩,৫৫৯টি (শূন্য পদের সংখ্যা পরবর্তীতে কম বা বেশি হতে পারে)

 

১. আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে

বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে—

 

২. আবেদন ও ফি জমাদানের সময়সূচি

  • আবেদন শুরু: ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আবেদন শেষ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)
  • ফি জমাদানের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)

 

৩. নিয়োগ পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন

  • MCQ পরীক্ষা: ৮০ নম্বর
  • শিক্ষাগত যোগ্যতার সনদ মূল্যায়ন: ১২ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ৮ নম্বর

মোট নম্বর: ১০০

পাশ নম্বর: প্রতিটি ধাপে আলাদাভাবে ন্যূনতম ৪০%

MCQ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

৪. পরীক্ষার বিষয়সমূহ

  • বাংলা
  • ইংরেজি
  • আইসিটি
  • মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
  • প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি, নীতিমালা, পরিপত্র ইত্যাদি)
  • আর্থিক ব্যবস্থাপনা

অধিদপ্তরভিত্তিক বিষয়:

  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা
  • কারিগরি শিক্ষা অধিদপ্তর: কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও মৌলিক জ্ঞান
  • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা

 

৫. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

তিনটি অধিদপ্তরের সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে।

 

৬. নিয়োগ সুপারিশ পদ্ধতি

MCQ ও মৌখিক পরীক্ষা শেষে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রার্থীর প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যার ব্যবহার করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) – বিজিএমইএ কর্মসূচি- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

 

আবেদন প্রক্রিয়া: : http://ngi.teletalk.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

8th NTRCA recruitment 2026, NTRCA job circular 2026, NTRCA head teacher recruitment, NTRCA assistant head teacher job, NTRCA principal vice principal job, MPO school college job Bangladesh, private teacher recruitment Bangladesh, nongovernment teacher job circular, NTRCA ngi teletalk com bd, ngi teletalk application 2026, NTRCA exam notice 2026, NTRCA MCQ exam syllabus, NTRCA merit based recruitment, NTRCA automated recruitment system, secondary school head teacher vacancy, college principal job Bangladesh, madrasa superintendent job, technical education teacher recruitment, vocational institute job Bangladesh, ministry of education job notice, Bangladesh education job circular 2026, NTRCA exam date application fee, NTRCA result merit list, teacher registration authority Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments