বাংলাদেশ ক্রীড়া শিক্ষা
প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী,
সাভার, ঢাকা-এর প্রশাসন শাখার অধীনে সম্পূর্ণ
অস্থায়ী ও সম্মানীভিত্তিতে কয়েকটি পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন
বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা
হচ্ছে।
পদের নাম, বয়সসীমা, সংখ্যা ও সম্মানী
১. সহকারী প্রকৌশলী (সিভিল) – সম্মানীভিত্তিক
পদসংখ্যা: ০১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
সম্মানী: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল
ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রকল্প ব্যবস্থাপনা এবং
সরকারি ক্রয় বিধিমালায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. প্রভাষক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (০১), পদার্থ
বিজ্ঞান (০১)
পদসংখ্যা: মোট ০২টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
সম্মানী: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয়
শ্রেণীতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম
শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা
বিভাগ গ্রহণযোগ্য নয়।
৩. সহকারী শিক্ষক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (০৩), পৌরনীতি (০১)
পদসংখ্যা: মোট ০৪টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
সম্মানী: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা:
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানসহ বিএড
ডিগ্রি অথবা
(খ) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
শিক্ষা জীবনে সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। শিক্ষক
নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. ফিজিওথেরাপিস্ট – সম্মানীভিত্তিক
পদসংখ্যা: ০১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
সম্মানী: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা
ডিপ্লোমা থাকতে হবে। বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন সংক্রান্ত নির্দেশনা
১. আবেদনকারীর সাম্প্রতিক তোলা ৫×৫ সেন্টিমিটার
সাইজের সত্যায়িত ৩ (তিন) কপি ছবি, সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র মহাপরিচালক,
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার,
ঢাকা বরাবর আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে
অথবা অফিস চলাকালীন সময়ে অফিসে সংরক্ষিত বাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর
প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
আবেদন করতে হবে।
৩. আবেদনপত্রে প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২৬
তারিখ অনুযায়ী উল্লেখ করতে হবে।
৪. খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম
স্পষ্টভাবে লিখতে হবে।
৫. আবেদন ফি হিসেবে ২০০ (দুইশত) টাকা উত্তরা
ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে পে-অর্ডার
বা ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে
গণ্য হবে।
৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো
হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ প্রদর্শন করতে হবে।
৭. আবেদন ফরম বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট www.bksp.gov.bd থেকে সংগ্রহ
করা যাবে।
৮. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত
চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা
প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার,
ঢাকা- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী,
সাভার, ঢাকা,
আবেদন
প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে/
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, BKSP job circular 2026,
Bangladesh Krira Shikkha Protisthan job, BKSP recruitment notice, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান চাকরি, sports institute job Bangladesh,
সহকারী প্রকৌশলী সিভিল চাকরি, assistant engineer civil job
Bangladesh, প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি, lecturer job in
Bangladesh, ICT lecturer job circular, physics lecturer job Bangladesh, সহকারী শিক্ষক চাকরি, assistant teacher job circular Bangladesh,
ICT teacher job BKSP, civics teacher job Bangladesh, ফিজিওথেরাপিস্ট
চাকরি বাংলাদেশ, physiotherapist job Bangladesh, government sports job
Bangladesh, honorarium based job Bangladesh, temporary government job 2026,
Bangladesh government honorarium job, BKSP application form download, www.bksp.gov.bd job notice,
latest government job circular 2026, sports authority job Bangladesh, Savar
government job, Dhaka government job circular, Bangladesh education job news
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments