Type Here to Get Search Results !

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি

 

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কোম্পানির প্রচলিত বেতন ও ভাতা কাঠামো অনুযায়ী চুক্তিভিত্তিক নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য ও আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে।

 

পদের বিবরণ

১. ইমাম (গ্রেড–এ)

  • বেতন গ্রেড: ১৪ (স্টাফ লেভেল–৪)
  • মূল বেতন: ২৩,০০০ টাকা
  • পদ সংখ্যা: ০৩টি

শিক্ষাগত যোগ্যতা:

  • দ্বিতীয় শ্রেণির ফাজিল ডিগ্রি অথবা সমমানের কওমী ডিগ্রি।
  • হাফিজে কোরআন এবং ইলমে কিরাত বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের সনদধারীরা অগ্রাধিকার পাবেন।
  • আরবি ভাষায় সাবলীল কথোপকথন, আরবিতে খুতবা প্রদান, তারাবির নামাজ পরিচালনা এবং ইসলাম বিষয়ে গবেষণামূলক প্রকাশনা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা:

  • কোনো প্রতিষ্ঠান বা মসজিদে খতিব/ইমাম হিসেবে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা:

  • ২০/০১/২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।

২. মুয়াজ্জিন (গ্রেড–এ)

  • বেতন গ্রেড: ১৬ (স্টাফ লেভেল–৬)
  • মূল বেতন: ১৮,০০০ টাকা
  • পদ সংখ্যা: ০৩টি

শিক্ষাগত যোগ্যতা:

  • দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী ডিগ্রি উত্তীর্ণ।
  • হাফিজে কোরআন ও ইলমে কিরাত বিষয়ে সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • তারাবির নামাজ পড়ানোর অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

অভিজ্ঞতা:

  • মুয়াজ্জিন হিসেবে কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা:

  • ২০/০১/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

 

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীরা কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতাসহ প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

 

আবেদন সংক্রান্ত শর্তাবলি

১. সরকারি, আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

২. আবেদনপত্র ও জীবনবৃত্তান্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে সংযুক্ত করতে হবে—

  • শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
  • অভিজ্ঞতার সনদ (সনদ প্রদানকারী কর্মকর্তার নাম ও ফোন নম্বরসহ, দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখপূর্বক)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার

 

৩. আবেদনপত্রে প্রার্থীর নিম্নবর্ণিত তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে— নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, বয়স (২০/০১/২০২৬ অনুযায়ী), জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং সচল মোবাইল নম্বর।

 

৪. সম্পূর্ণ আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউটিসি ভবন (৪র্থ তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ বরাবর
আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

৫. আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

৬. নির্বাচিত প্রার্থীকে কোম্পানির অধীন যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালনে সম্মত থাকতে হবে।

 

৭. কর্তৃপক্ষ প্রয়োজনে নিয়োগ কার্যক্রম স্থগিত/বাতিল করা কিংবা পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL), দৈনিক ইত্তেফাক (Wednesday, January 21, 2026)

 

আবেদন প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, NWPGCL job circular 2026, North-West Power Generation Company Limited job, NWPGCL imam job, NWPGCL muazzin recruitment, বিদ্যুৎ উৎপাদন কোম্পানি চাকরি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি, power generation company job Bangladesh, ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ, সরকারি প্রতিষ্ঠান ইমাম চাকরি, সরকারি মুয়াজ্জিন চাকরি, চুক্তিভিত্তিক সরকারি চাকরি ২০২৬, ইসলামিক চাকরি বাংলাদেশ, মসজিদ ইমাম চাকরি, religious job circular Bangladesh, NWPGCL Dhaka job, Karwan Bazar job circular, latest government job circular Bangladesh, বিদ্যুৎ খাতে চাকরির খবর, সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ সংবাদ

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments