Type Here to Get Search Results !

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়– নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



খুলনা জেলা প্রশাসকের কার্যালয়– নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন ও বিভাগীয় বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে খুলনা জেলার রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন দপ্তরে নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য

অন্যান্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

 

🔹 পদের বিবরণ

১। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল:,৩০০–২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫)
  • পদসংখ্যা: ১৯টি
  • যোগ্যতা:
    • স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমানের GPA-সহ এইচএসসি বা সমমান উত্তীর্ণ
    • কম্পিউটার পরিচালনায় দক্ষতা
    • ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং দক্ষতা
    • টাইপিং গতি: বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ

২। মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল:,৩০০–২২,৪৯০/-
  • পদসংখ্যা: ০৯টি
  • যোগ্যতা:
    • স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমানের GPA-সহ এইচএসসি বা সমমান উত্তীর্ণ
    • কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা
    • বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ

 

আবেদন সংক্রান্ত শর্তাবলি

১। আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ আবশ্যক।
৪। নিয়োগ কার্যক্রম “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুযায়ী সম্পন্ন হবে।
৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৬। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনে উল্লেখ করতে হবে।
৭। প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় এবং পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

 

মৌখিক পরীক্ষার সময় প্রদর্শনযোগ্য কাগজপত্র

  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ
  • খুলনা জেলার স্থায়ী বাসিন্দার সনদ
  • জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্মনিবন্ধন
  • চারিত্রিক সনদ
  • চাকুরীরতদের অনাপত্তিপত্র
  • কোটা সংক্রান্ত প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • কম্পিউটার প্রশিক্ষণ সনদ
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • অনলাইন আবেদনপত্রের কপি

প্রতিটি কাগজপত্রের ১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

 

অনলাইন আবেদন পদ্ধতি

আবেদন সময়সীমা:

  • শুরু: ০৮/০২/২০২৬ সকাল ১০:০০ টা
  • শেষ: ২৮/০২/২০২৬ বিকাল ৫:০০ টা

আবেদন সাবমিটের পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

 

আবেদন ফি:

  • সাধারণ প্রার্থী: ১০০/- টাকা + সার্ভিস চার্জ ১২/- = মোট ১১২/- টাকা
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): ৫০/- টাকা + সার্ভিস চার্জ ৬/- = মোট ৫৬/- টাকা

ফি প্রদান না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

প্রবেশপত্র

যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে। User ID Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদান করলে আবেদন বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগে কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়।
  • চূড়ান্ত নিয়োগের পূর্বে চারিত্রিক যাচাই সম্পন্ন করা হবে।
  • সরকার কর্তৃক প্রণীত সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
  • কর্তৃপক্ষ প্রয়োজনবোধে পদসংখ্যা পরিবর্তন/শর্ত সংশোধন/বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

 

বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর ওয়েবসাইটে পাওয়া যাবে: www.khulna.gov.bd

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা, দৈনিক নয়া দিগন্ত (Sunday, February 8, 2026)

 

আবেদন প্রক্রিয়া: : https://dckhulna.teletalk.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

জেলা প্রশাসকের কার্যালয় খুলনা নিয়োগ ২০২৬, ডিসি অফিস খুলনা চাকরি ২০২৬, খুলনা জেলা প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি, dckhulna teletalk com bd আবেদন, খুলনা রাজস্ব শাখা নিয়োগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী চাকরি, গ্রেড ১৬ সরকারি চাকরি ২০২৬, ৯৩০০-২২৪৯০ টাকা বেতন স্কেল চাকরি, খুলনা জেলার সরকারি চাকরি, ভূমি মন্ত্রণালয় অধীন নিয়োগ, মাঠ প্রশাসন নিয়োগ ২০২৬, জেলা প্রশাসন অফিস সহকারী চাকরি, কম্পিউটার টাইপিং চাকরি বাংলাদেশ, বাংলা ইংরেজি টাইপিং ২০ শব্দ গতি চাকরি, এইচএসসি পাশ সরকারি চাকরি ২০২৬, টেলিটক অনলাইন আবেদন খুলনা, teletalk alljobs খুলনা নিয়োগ, খুলনা জেলা স্থায়ী বাসিন্দা চাকরি, কোটা ভিত্তিক সরকারি চাকরি ২০২৬, অনলাইন আবেদন সরকারি চাকরি বাংলাদেশ, লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা সরকারি নিয়োগ, খুলনা ডিসি অফিস পরীক্ষার তারিখ, সরকারি চাকরির খবর ২০২৬, জেলা প্রশাসন রাজস্ব প্রশাসন নিয়োগ

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments