Type Here to Get Search Results !

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৪ মে ২০১৫ তারিখের প্রজ্ঞাপন (এসআরও নং ৮৯-আইন/২০১৫) এবং ০৩ জুলাই ২০১৭ তারিখের প্রজ্ঞাপন (এসআরও নং ২৩২-আইন/২০১৭) অনুযায়ী গলাচিপা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ (মহল্লাদার) পদে মোট ৮টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা হচ্ছে।

 

শূন্যপদের বিবরণ

1.    গলাচিপা ইউনিয়ন পরিষদ১টি পদ (৩ নং ওয়ার্ড)

2.    গোলখালী ইউনিয়ন পরিষদ১টি পদ (৯ নং ওয়ার্ড)

3.    পানপট্টি ইউনিয়ন পরিষদ২টি পদ (১ ও ৪ নং ওয়ার্ড)

4.    বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ১টি পদ (৯ নং ওয়ার্ড)

5.    কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ১টি পদ (১ নং ওয়ার্ড)

6.    চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ২টি পদ (৫ ও ৭ নং ওয়ার্ড)

 

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

 

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য:

  • ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
  • বুকের মাপ: ৩০ ইঞ্চি (স্বাভাবিক), ৩২ ইঞ্চি (সম্প্রসারিত)
  • ন্যূনতম ওজন: ৫০ কেজি

মহিলা প্রার্থীদের জন্য:

  • ন্যূনতম উচ্চতা: ৫ ফুট
  • বুকের মাপ: ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (সম্প্রসারিত)
  • ন্যূনতম ওজন: ৪৫ কেজি

 

আবেদন সংক্রান্ত শর্তাবলী

1.    আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে; নির্ধারিত ওয়ার্ডের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

2.    আবেদনপত্রে প্রার্থীর পূর্ণ নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্মতারিখ, ১৬/০২/২০২৬ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও (যদি থাকে) অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে।

3.    আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—

o   সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ

o   জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি

o   প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদ

o   সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি

o   শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের সত্যায়িত কপি

o   উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা, পটুয়াখালী বরাবর ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার

4.    সকল সনদ ও ছবি গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিলসহ সত্যায়িত হতে হবে।

5.    আবেদনপত্র ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে বা সরাসরি দাখিল করতে হবে।

6.    অসম্পূর্ণ বা বিলম্বে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

7.    পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

8.    নির্বাচিত প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।

9.    বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তন, সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যা- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দৈনিক কালের কণ্ঠ (Saturday, February 7, 2026)

 

আবেদন প্রক্রিয়া: : ডাক/কুরিয়ার/সরাসরি

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

গলাচিপা উপজেলা গ্রাম পুলিশ নিয়োগ ২০২৬, গলাচিপা মহল্লাদার শূন্যপদ, পটুয়াখালী গ্রাম পুলিশ আবেদনপত্র, উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা নিয়োগ বিজ্ঞপ্তি, ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ পদ, মহল্লাদার আবেদন শর্তাবলী, পটুয়াখালী চাকরি খবর, স্থানীয় সরকার গ্রাম পুলিশ নিয়োগ, মহল্লাদার বয়স ও যোগ্যতা, ইউনিয়ন পরিষদ স্থায়ী বাসিন্দা প্রার্থী, গ্রাম পুলিশ আবেদনপত্র জমা, পটুয়াখালী সরকারী নিয়োগ, ২০২৬ গ্রাম পুলিশ নতুন বিজ্ঞপ্তি, গলাচিপা ইউনিয়ন মহল্লাদার পদ, চাকরির খবর পটুয়াখালী, উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ তথ্য, গ্রাম পুলিশ ফটোকপি ও সনদপত্র, মহল্লাদার পদে সরাসরি নিয়োগ, পটুয়াখালী ইউনিয়ন পরিষদ চাকরি।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments