Type Here to Get Search Results !

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, কলমাকান্দা”-এ নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

 

পদের বিবরণ

১। পেশ ইমাম

পদসংখ্যা: ০১ জন

মাসিক সম্মানী: ১৫,০০০/- টাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কামিল ডিগ্রি বা দাওরায়ে হাদিস (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)।
  • কোনো প্রতিষ্ঠানে খতিব/মুফতি/মুহাদ্দিস হিসেবে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত বিষয়ে স্বীকৃত সনদ। (হাফেজ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।
  • আরবি ভাষায় সাবলীল বক্তব্য প্রদান ও খুৎবা পাঠে দক্ষতা।
  • ইসলামী বিষয়ে গবেষণামূলক প্রকাশনা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

 

২। মুয়াজ্জিন

পদসংখ্যা: ০১ জন

মাসিক সম্মানী: ১০,০০০/- টাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • আলিম (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি) বা সমমানের কওমি সনদ।
  • মুয়াজ্জিন হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
  • হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত সনদধারীদের অগ্রাধিকার।

৩। খাদিম

পদসংখ্যা: ০২ জন

মাসিক সম্মানী: ৭,৫০০/- টাকা

 

যোগ্যতা ও শর্ত:

  • আলিম বা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা।
  • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
  • শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে।

 

সাধারণ শর্তাবলী

১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

২. নির্ধারিত আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশন, কলমাকান্দা কার্যালয় অথবা উপজেলা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

৩. পূরণকৃত আবেদনপত্র ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪:০০টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

 

৪. আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে—

  • শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি
  • জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি
  • নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার চারিত্রিক সনদ
  • সদ্য তোলা ৪ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • বয়স ২৬/০২/২০২৬ তারিখ অনুযায়ী গণনা করা হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

 

৫. আবেদন ফি (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে—

  • পেশ ইমাম: ৫০০/- টাকা
  • মুয়াজ্জিন: ৪০০/- টাকা
  • খাদিম: ৩০০/- টাকা
    (অনুকূলে: উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা, নেত্রকোণা)

 

৬. আবেদনকারীর ঠিকানাসহ ১৫ টাকার ডাকটিকিটযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে।

৭. অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল করা হবে। সুপারিশ/তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৮. নিয়োগ প্রক্রিয়ায় “জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা-২০২১” অনুসরণ করা হবে।

৯. একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়।

১০. কর্তৃপক্ষ প্রয়োজনবোধে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
১১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২. বিজ্ঞপ্তিতে উল্লিখিত নয় এমন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কলমাকান্দা, নেত্রকোণা- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কলমাকান্দা, নেত্রকোণা, দৈনিক সমকাল (Tuesday, February 10, 2026)

 

আবেদন প্রক্রিয়া: : সরাসরি/ডাকযোগে   

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

উপজেলা মডেল মসজিদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, কলমাকান্দা মডেল মসজিদ চাকরি, ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চাকরি বিজ্ঞপ্তি, পেশ ইমাম নিয়োগ ২০২৬, মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি, খাদিম পদে চাকরি ২০২৬, মসজিদে ইমাম নিয়োগ বাংলাদেশ, মসজিদে মুয়াজ্জিন চাকরি, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চাকরি, কওমি সনদধারী চাকরি ২০২৬, কামিল পাশ ইমাম চাকরি, দাওরায়ে হাদিস চাকরি, হাফেজ ই কোরআন চাকরি বাংলাদেশ, আলিম পাশ চাকরি ২০২৬, ইসলামিক ফাউন্ডেশন আবেদন ফরম, kalmakanda netrokona gov bd চাকরি, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় নিয়োগ, নেত্রকোণা চাকরি খবর ২০২৬, সরকারি মসজিদ চাকরি ২০২৬, মডেল মসজিদ সম্মানীভিত্তিক চাকরি, ইসলামিক চাকরির খবর বাংলাদেশ, ধর্ম মন্ত্রণালয় নতুন নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন কলমাকান্দা নিয়োগ, বাংলাদেশ সরকারি চাকরি ২০২৬।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments