Type Here to Get Search Results !

নবদূত – জ্ঞানগৃহ প্রকাশনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



জ্ঞানগৃহ প্রকাশনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

 

(শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণে নিবেদিত)

নবদূত – জ্ঞানগৃহ প্রকাশনী একটি স্বনামধন্য শিক্ষামূলক প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ ও দায়িত্বশীল জনবল নিয়োগ করা হবে।

 

পদ–১: প্রুফরিডার কাম রাইটার (গণিত)

শূন্যপদ সংখ্যা:

০৫টি

কর্মস্থল:

বাংলাবাজার, ঢাকা

চাকরির ধরন:

পূর্ণকালীন

  • সাধারণ সময়: সকাল ৯টা – রাত ৮টা
  • নারী প্রার্থীদের জন্য: সকাল ৯টা – সন্ধ্যা ৬টা

 

দায়িত্ব ও কাজের পরিধি:

  • গণিত বিষয়ক লেখা প্রুফরিডিং ও সম্পাদনা করা
  • পাঠ্যপুস্তক ও সহায়ক শিক্ষাসামগ্রী লেখায় অংশগ্রহণ
  • নির্ভুলতা ও ভাষাগত মান বজায় রেখে প্রকাশনার উপযোগী কনটেন্ট প্রস্তুত
  • নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করা
  • প্রয়োজনে অতিরিক্ত সময় অফিসে অবস্থান করার মানসিকতা

 

যোগ্যতা:

  • গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (BSc MSc)
  • গণিত লেখালেখি ও প্রুফরিডিংয়ে দক্ষতা
  • বুয়েট থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
  • অফিস চলাকালে মোবাইল ব্যবহারে সংযমী হওয়া আবশ্যক

 

বেতন ও সুবিধা:

  • লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেতন নির্ধারণ
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা

 

পদ–২: প্রুফরিডার কাম রাইটার (ইংরেজি)

শূন্যপদ সংখ্যা:

১০টি

কর্মস্থল:

বাংলাবাজার, ঢাকা

চাকরির ধরন:

পূর্ণকালীন

  • সাধারণ সময়: সকাল ৯টা – রাত ৮টা
  • নারী প্রার্থীদের জন্য: সকাল ৯টা – সন্ধ্যা ৬টা

 

দায়িত্ব ও কাজের পরিধি:

  • ইংরেজি ভাষায় লেখা প্রুফরিডিং ও সম্পাদনা করা
  • পাঠ্য ও সহায়ক বইয়ের কনটেন্ট লেখা ও পরিমার্জন
  • ভাষাগত শুদ্ধতা, বানান ও গঠনগত মান নিশ্চিত করা
  • সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখা

 

যোগ্যতা:

  • ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি
  • প্রুফরিডিং ও লেখালেখিতে বাস্তব দক্ষতা ও আগ্রহ
  • দীর্ঘ সময় দায়িত্ব পালনে আগ্রহী ও মানসিকভাবে প্রস্তুত
  • অফিস সময়ে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার পরিহার করার সক্ষমতা

 

বেতন ও সুবিধা:

  • লিখিত ও মৌখিক পরীক্ষার পারফরম্যান্স অনুযায়ী বেতন
  • কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা

 

আবেদনের শেষ তারিখ:

৮ জানুয়ারি ২০২৬

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২ কপি)
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদের কপি

 

📧 ই-মেইলে আবেদন: info@nobodoot.com
অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে (পদের নাম উল্লেখসহ)—

ব্যবস্থাপনা পরিচালক
জ্ঞানগৃহ প্রকাশনী
৩৮, বাংলাবাজার (১ম তলা)
ঢাকা–১১০০

📞 ফোন: 02-47115802, 02-9515693
📱 সেলস: 01938866553, 01938866555
🌐 ওয়েবসাইট: www.nobodoot.com

⚠️ সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 



জ্ঞানগৃহ প্রকাশনী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: জ্ঞানগৃহ প্রকাশনী

 

আবেদন প্রক্রিয়া: ই-মেইলে আবেদন: info@nobodoot.com
অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

জ্ঞানগৃহ প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তি, নবদূত প্রকাশনী চাকরি, Gyangriha Prokashoni job circular 2026, publishing company job in Bangladesh, proofreader job in Bangladesh, writer job in publishing house, mathematics proofreader job, english proofreader job Bangladesh, full time publishing job Dhaka, Banglabazar job circular, education publishing job BD, book publishing company job, editorial job in Dhaka, content writer job publishing house, honours masters job Bangladesh, urgent job circular January 2026, private job circular Bangladesh, publishing house career opportunity, academic writer job Bangladesh, proofreading and writing job BD

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments