রাজশাহী ওয়াসায় নিয়োগ
রাজশাহী ওয়াসার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলার
কার্যক্রম জেলা পর্যায়ের আদালতে পরিচালনার জন্য ২ (দুই) জন যোগ্য ও অভিজ্ঞ প্যানেল
আইনজীবী নির্বাচন করা হবে। আগ্রহী আইনজীবীদের কাছ থেকে নির্ধারিত ফরমে তিন সেট
আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন ফরম রাজশাহী ওয়াসার ওয়েবসাইট অথবা অফিস সময়ের
মধ্যে প্রশাসন শাখা থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রে বিস্তারিত জীবনবৃত্তান্ত
যুক্ত করে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা বরাবর জমা দিতে হবে।
আবেদনকারীর জন্য নির্দেশনা ও
যোগ্যতা
- আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
- আইন পেশায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অবসরপ্রাপ্ত বিচারক যারা বর্তমানে আইন পেশায় যুক্ত
আছেন, তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
- ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ৬০ বছর বা তার
কম হতে হবে।
- অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আইনজীবী
হিসেবে যুক্ত থাকলে তা আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
- প্যানেল থেকে অব্যাহতি নিতে চাইলে কমপক্ষে ৩০ দিন আগে
কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। একইভাবে রাজশাহী ওয়াসাও প্রয়োজনবোধে ৩০
দিনের নোটিশ দিয়ে প্যানেল আইনজীবীকে অব্যাহতি দিতে পারবে।
- মামলাসমূহ পরিচালনার জন্য স্থানীয় সরকার বিভাগ
অনুমোদিত হারে ফি প্রদান করা হবে।
- নির্বাচিত প্যানেল আইনজীবীর মেয়াদ হবে ২ (দুই) বছর।
- আবেদনকারীকে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহীর
তালিকাভুক্ত আইনজীবী হতে হবে।
- আবেদনপত্র ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩:০০টার মধ্যে
ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি,
রাজশাহী ওয়াসা বরাবর পৌঁছাতে হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজনবোধে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই যে
কোনো আবেদন বা সব আবেদন বাতিল করার ক্ষমতা রাখে।
- নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে।
- নির্ধারিত সময়ের পর জমা পড়া কোনো আবেদন বিবেচনা করা
হবে না।
(মোঃ রেজাউল আলম সরকার)
ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
ও আহ্বায়ক
প্যানেল আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি
রাজশাহী ওয়াসা, রাজশাহী
নিয়োগ
বিজ্ঞপ্তি:
রাজশাহী পানি সরবরাহ ও
পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (রাজশাহী ওয়াসা)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ
(রাজশাহী ওয়াসা),
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রে বিস্তারিত জীবনবৃত্তান্ত যুক্ত করে ব্যবস্থাপনা পরিচালক,
রাজশাহী ওয়াসা বরাবর জমা দিতে হবে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি, রাজশাহী
ওয়াসা প্যানেল আইনজীবী নিয়োগ, রাজশাহী ওয়াসা চাকরির খবর,
রাজশাহী ওয়াসা আবেদন ফরম, রাজশাহী পানি সরবরাহ
ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ, ওয়াসা আইনজীবী নিয়োগ
বিজ্ঞপ্তি, প্যানেল আইনজীবী নিয়োগ ২০২৬, রাজশাহী ওয়াসা চাকরি ২০২৬, ওয়াসা চাকরির নতুন
বিজ্ঞপ্তি, Rajshahi WASA job circular, Rajshahi WASA panel lawyer
recruitment, WASA lawyer job circular Bangladesh, govt lawyer job circular, bd
job today WASA, রাজশাহী ওয়াসা বাছাই কমিটি বিজ্ঞপ্তি।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments