Type Here to Get Search Results !

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

 

জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০২১” অনুযায়ী নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ীভাবে জনবল নিয়োগের উদ্দেশ্যে নির্ধারিত শর্তসাপেক্ষে যোগ্য প্রার্থীদের নিকট থেকে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিচে পদভিত্তিক তথ্য প্রদান করা হলোঃ

 

পদ ও যোগ্যতা

১. পেশ ইমাম

  • পদসংখ্যা: ০১ (একটি)
  • মাসিক সম্মানি: ১৫,০০০/- (সর্বসাকুল্যে)
  • যোগ্যতা:
    • (ক) দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি বা দাওরায়ে হাদিস সম্পন্ন। যেকোনো প্রতিষ্ঠানে খতিব/মুফতি/মুহাদ্দিস হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • (খ) হাফেজ-ই-কুরআন ও ইলমে ক্বিরাত বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ থাকতে হবে; হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে।
    • (গ) আরবি ভাষায় বক্তৃতা, আরবি খুৎবা প্রদান এবং ইসলামী গবেষণায় প্রকাশনা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

 

২. মুয়াজ্জিন

  • পদসংখ্যা: ০১ (একটি)
  • মাসিক সম্মানি: ১০,০০০/-
  • যোগ্যতা:
    • (ক) দ্বিতীয় শ্রেণির আলিম বা সমমানের কওমী সনদধারী। মুয়াজ্জিন হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • (খ) হাফেজ-ই-কুরআন ও ইলমে ক্বিরাত বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

৩. খাদিম

  • পদসংখ্যা: ০২ (দুটি)
  • মাসিক সম্মানি:,৫০০/-
  • যোগ্যতা:
    • (ক) দ্বিতীয় শ্রেণির আলিম বা সমমানের কওমী প্রতিষ্ঠানের স্বীকৃত সনদ।
    • (খ) শারীরিকভাবে সক্ষম হতে হবে।
    • (গ) খাদেম পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদনের শর্তাবলি

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং তা জেলা প্রশাসক ও সভাপতি, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নাটোর বরাবর প্রেরণ করতে হবে।

৩। আবেদনের সাথে সংযুক্ত করতে হবে—

  • (ক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত কপি
  • (খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
  • (গ) নাগরিকত্ব সনদ
  • (ঘ) সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • (ঙ) ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), অনুকূলে: জেলা প্রশাসক, নাটোর

৪। নিয়োগপ্রাপ্তদের “পরিচালনা নীতিমালা, ২০২১” এবং পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

৫। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫, অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। বিলম্বে পাওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

৬। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল হবে।

৭। অসম্পূর্ণ আবেদন বাতিলযোগ্য। নিয়োগে তদবির করা হলে প্রার্থীর যোগ্যতা অগ্রাহ্য করা হবে। নিয়োগ কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী আবেদন গ্রহণ/বাতিল করতে পারবেন।

৮। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯। যাচাই শেষে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হবে। সকল পদের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হবে; লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন এবং মৌখিক পরীক্ষায় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। যোগাযোগ: ০১৭২৮৯১০৩৮০।

১০। সরকারি/আধা সরকারি/বেসরকারি/এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরিজীবীদের ক্ষেত্রে অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে।

১১। কর্তৃপক্ষ প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখেন।

 

(আসমা শাহীন)
জেলা প্রশাসক

সভাপতি, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি, নাটোর
ফোন: +৮৮০২৫৮৮৮৭৩৭৪১
ই-মেইল: dcnatore@mopa.gov.bd

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর, দৈনিক যুগান্তর (Thursday, December 4, 2025)

 

আবেদন প্রক্রিয়া: ডাকযোগে বা সরাসরি

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

নাটোর মডেল মসজিদ নিয়োগ, নাটোর জেলা প্রশাসক নিয়োগ ২০২৫, মডেল মসজিদ চাকরি বিজ্ঞপ্তি, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়োগ, পেশ ইমাম নিয়োগ ২০২৫, মুয়াজ্জিন চাকরি নিয়োগ, খাদিম নিয়োগ নাটোর, জেলা প্রশাসক অফিস চাকরি ২০২৫, ইসলামিক চাকরি সার্কুলার বাংলাদেশ, মসজিদ কমিটি নিয়োগ ২০২৫, সরকারি চাকরি বিজ্ঞপ্তি নাটোর, natore job circular 2025, model mosque job circular Bangladesh, imam job circular 2025, muazzin job circular BD, khadem job circular BD, islamic job circular BD, dc office natore job circular, natore model mosque recruitment, bd govt job circular islamic sector

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments