কুমিল্লা পল্লী বিদ্যুৎ
সমিতি-৩ নিয়োগ বিজ্ঞপ্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এ স্থায়ী
ভিত্তিতে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বৈধ বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে
নির্ধারিত আবেদন ফরমে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হলে নিচে উল্লেখিত
শর্তাবলী পূরণ করতে হবে।
১. পদ: ডাটা এন্ট্রি অপারেটর
(শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত)
- বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মাসিক ১৮,৩০০ টাকা
থেকে ৪৬,২৪০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া,
চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- পদের সংখ্যা: ০২টি (সংখ্যা বৃদ্ধি বা
হ্রাস হতে পারে)
- বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮
থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা:
- এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয়
বিভাগ/জিপিএ ২.৫০ থাকতে হবে।
- দক্ষতা:
- বাংলায় প্রতি মিনিটে অন্তত ২০ শব্দ ও ইংরেজিতে ৩০
শব্দ টাইপ করার সক্ষমতা।
- ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজ এবং
কম্পিউটার অপারেশনে দক্ষ হতে হবে।
- অফিস সংক্রান্ত চিঠিপত্র, প্রতিবেদন,
নথি প্রস্তুত ও সংরক্ষণে ভালো ধারণা থাকতে হবে।
- বাংলা ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন
ও বাক্যগঠনে সুস্পষ্ট দক্ষতা।
- কাজ সুসংগঠিতভাবে উপস্থাপন করার সক্ষমতা আবশ্যক।
২. পদ: সহকারী ক্যাশিয়ার
(নারী প্রার্থীদের অগ্রাধিকার)
- বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৮,৩০০ টাকা
থেকে ৪৬,২৪০ টাকা এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য।
- পদের সংখ্যা: ০৩টি (সংখ্যা কম-বেশি
হতে পারে)
- বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮–৩২ বছর।
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম
দ্বিতীয় বিভাগ/জিপিএ ৩.০০ থাকতে হবে।
- অতিরিক্ত যোগ্যতা:
- কম্পিউটারে বাংলায় অন্তত ১০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ
টাইপের দক্ষতা।
- অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার পরিচালনায় বাস্তব
অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে।
- নির্বাচিত প্রার্থীকে ২০,০০০
টাকা নিরাপত্তা জামানত জমা দিতে হবে।
- প্রার্থীর আর্থিক স্বচ্ছলতা স্থানীয়ভাবে যাচাই করা
হবে।
- গ্রাহকসেবায় দক্ষ ও আচরণে আন্তরিক হতে হবে।
আবেদনে অযোগ্য এলাকা
নিম্নোক্ত উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না:
দাউদকান্দি, হোমনা, মেঘনা,
তিতাস (কুমিল্লা জেলা),
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া জেলা),
গজারিয়া (মুন্সিগঞ্জ জেলা)।
অন্যান্য তথ্য
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলী সমিতির ওয়েবসাইটে পাওয়া যাবে:
pbs3.comilla.gov.bd
নিয়োগ
বিজ্ঞপ্তি:
কুমিল্লা পল্লী বিদ্যুৎ
সমিতি-৩-
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, দৈনিক যুগান্তর (Monday, December 1, 2025)
আবেদন প্রক্রিয়া: pbs3.comilla.gov.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ নিয়োগ, কুমিল্লা
পবিস ৩ চাকরির বিজ্ঞপ্তি, comilla pbs 3 job circular 2025, palli bidyut
job circular 2025, pbs job circular bangladesh, data entry operator job bd, সহকারী ক্যাশিয়ার নিয়োগ ২০২৫, কুমিল্লা সরকারি চাকরি,
rural electrification board job circular, নতুন চাকরির খবর
বাংলাদেশ, পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,
comilla govt job circular, bd jobs today, bd palli bidyut job, কুমিল্লা
চাকরির খবর
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments